সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সিলেটে এসএমপি’র মেডিকেল সেবার উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সদর উপজেলার বানভাসি মানুষদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাসেবার মেডিকেল টিমের উদ্বোধন করা হয়েছে।
২৬ জুন রোববার সকাল ১০ টায় সদর উপজেলার বাধাঘাট ব্রীজের পাশে এসএমপির নৌকার মাঝে আনুষ্ঠানিক ভাবে মোডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যােতিময় সরকার, এডিসি গৌতম দেব, জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান, ওসি (তদন্ত) মো: খালেদ মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ বলেন, দুস্থ ও অসহায় ও বানভাসি মানুষেদের পাশে সব সময় এসএমপির সব পুলিশ সদস্যরা পাশে ছিলো। বানবাসি মানুষদের জন্য আমাদের চিকিৎসা সেবার উদ্বোধন করেছি আজ। যারা অসুস্থ হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা করবে আমাদের মেডিকেল টিম। আমাদের পক্ষ থেকে ফ্রিতে মেডিসিন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।