সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

টটেনহ্যামে যোগ দিলেন রিশার্লিসন

অনলাইন ডেস্ক :

ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ একটি মৌসুম কাটানো রিশার্লিসনকে পেতে ইউরোপের কয়েকটি ক্লাব আগ্রহী ছিল বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পারকে বেছে নিলেন তিনি। এভারটন থেকে পাঁচ বছরের চুক্তিতে আন্তোনিও কন্তের দলে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুটি ক্লাবের ওয়েবসাইটেই শুক্রবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিবিসি লিখেছে, এভারটনকে দলে টানতে ৬ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে টটেনহ্যামের। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে রিশার্লিসন গোল করান পাঁচটি। ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে এভারটনের অবনমন এড়ানোয় ২৫ বছর বয়সী এই ফুটবলার রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ২০১৮ সালে ওয়াটফোর্ড থেকে টটেনহ্যামে যোগ দিয়ে রিশার্লিসন ক্লাবটির হয়ে লিগে ১৩৫ ম্যাচে মোট ৪৩টি গোল করেছেন।