সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফকির আলমগীর লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বিষয়টি নিশ্চত করেছেন।

বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এই সংগীতশিল্পী।

রাজীব বলেন, ‘বাবার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছিল এবং আমরা তার দ্রুত সুস্থতার বিষয়ে আশাবাদী ছিলাম, দুর্ভাগ্যক্রমে বাবার অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করায় চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন নেয়ার পরামর্শ দেন।’

তিনি বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫ এর নিচে নেমে আসে, তবে ভেন্টিলেশন নেয়ার পর অক্সিজেন স্যাচুরেশন ৯০ এ উন্নিত হয়েছে।

রাজীব বলেন, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সোমবার সকালে (১৯ জুলাই) মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন।

স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সাথে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এ শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।