সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কটাক্ষের মুখে হৃতিক-সাবা

অনলাইন ডেস্ক :

প্রেমের ক্ষেত্রে বয়স যে শুধু মাত্র সংখ্যা সে কথা কয়েক মাস আগেই প্রমাণ করেছেন বলিউড তারকা জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি যেন দিন কাটছে দু’জনের। কিন্তু তাতে কী! পিছু ছাড়ছে না কটাক্ষ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল দুই তারকাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন তারা। ঠিক এমন সময়ই পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হয়েছেন এই তারকা জুটি। তবে সংকোচের কোন লেশ মাত্র নেই তাদের মাঝে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে তারকা যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। অনেকেই তাদের জানিয়েছেন ভালোবাসা। কিন্তু একাংশের কাছে আগ্রহের বিষয় দু’জনের বয়সের পার্থক্য। তাইতো নেটিজেনদের একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা হৃতিক মেয়ে।’ অন্যজন আবার লিখেছেন, ‘বাবা-মেয়ে’। অনেকেই আবার লিখেছেন, ‘বাবা-মেয়েকে বেশ লাগছে’। এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে এই তারকা জুটির দিকে। বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন হৃতিক-সাবা। প্রেমিকের বাড়িতে আনাগোনা লেগে থাকে তার। রোশন পরিবারের ঘরোয়া আড্ডার পাশাপাশি বিভিন্ন দেশে ঘুরতেও যেতে দেখা যায় তাদের। তবে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনতে কোন সংকোচ নেই তাদের মাঝে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা