সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাড়ালেন টেলিপ্যাব

অনলাইন ডেস্ক :

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষের ঘর বাড়ি, জায়গা জমি, গবাদি পশুসহ মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বন্যার পানি নেমে গেলেও বানভাসী মানুষ বন্যা পরবর্তী সময়ে এখনও মানবেতর জীবন যাপন করছেন। সেইসব অসহায় এবং বিপন্ন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে টেলিভিশন এ- ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। জানা গেছে, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এবং কলমাকান্দা উপজেলার ৪০০ শত পরিবারের জন্য সাড়ে ৪ টন খাদ্য সামগ্রী ১৯ পদাতিক ডিভিশনের আওতাধীন ৭৭ পদাতিক ব্রিগেডের নিকট হস্তান্তর করা হয়েছে। ২২ জুলাই শুক্রবার সকালে ময়মনসিংহ সেনানিবাসে টেলিপ্যাবের ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ৭৭ পদাতিক ব্রিগেডের প্রতিনিধিগণ। এই সময় উপস্থিত ছিলেন ঘাটাইল সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহিম এবং ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান। টেলিপ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, শহিদ আলমগীর, প্রচার সম্পাদক সানজিদ খান প্রিন্স, আর্কাইভ সম্পাদক এস এম মাসুদ করিম সুজন, কার্যকরী সদস্য শেখ রুনা এবং মনির পারভেজ। সাজু মুনতাসির জানিয়েছে, ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, লবন এবং তেল।