সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গণিত প্রসঙ্গে যা বললেন জানভি

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জানভি কাপুর। তার আরেক পরিচয় তিনি প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। সম্প্রতি গণিত নিয়ে তার বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে। জানভির পরবর্তী সিনেমা ‘গুডলাক জেরি’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। ‘ধড়ক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, ইতিহাস ও সাহিত্য তার সবচেয়ে পছন্দের বিষয়। অন্যদিকে, গণিত একদমই পছন্দ করেন না তিনি। কারণ গণিত নাকি মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে। এই অভিনেত্রী বলেন, ‘আমি শুধু ইতিহাস ও সাহিত্য নিয়ে থাকি। এই দু’টিতে আমি খুব ভালো ফলও করেছি। একটা বিষয় একদমই মাথায় আসে না- এখন পর্যন্ত বীজগণিতের কোনো ব্যবহার করিনি, তাহলে এটা নিয়ে কেন মাথা খারাপ করেছি? মনে হয়, এটি কেন করেছি? অন্যদিকে ইতিহাস ও সাহিত্য মানুষকে সংস্কৃতিমনস্ক করে। গণিত মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে।’ তবে জানভির এই মন্তব্য নেটিজেনদের মোটেও পছন্দ হয়নি। সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে অনেকে বিদ্রƒপও করেছেন। একজন লিখেছেন, ‘আর্যভট্ট থাকলে বলতেন: তোমার আইকিউ পরীক্ষা করার জন্যই শূন্য আবিষ্কার করেছি।’ অপর একজন লিখেছেন, ‘তার গণিত শিক্ষক রাগান্বিত হয়ে এটি দেখছেন।’ ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জানভি কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন। তার ‘গুডলাক জেরি’ সিনেমাটি ২৯ জুলাই মুক্তি পাবে।