সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে নাবিলা জাফরিন রীনার যোগদান

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) হিসেবে যোগদান করেছেন নাবিলা জাফরিন রীনা।
তিনি ২৪ জুলাই রবিবার সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে যোগদান করেন।
নাবিলা জাফরিন রীনা ২১তম বিসিএসের মাধ্যমে ২০০৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ।
সিলেট রেঞ্জ অফিসে যোগদানের পূর্বে তিনি ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) হিসেবে কর্মরত ছিলেন । এছাড়াও তিনি সিরাজগঞ্জ, সিআইডি ঢাকা, সিআইডি ময়মনসিংহে চাকুরী করেছেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
জনাব নাবিলা জাফরিন রীনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে পুলিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষন গ্রহন করেন।
দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।