সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

এবার পোশাকবিহীন ফটোশুটে বাংলাদেশি অভিনেতা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা রণবীর সিং স¤প্রতি ‘পেপার ম্যাগাজিন’-এর জন্য নগ্ন হয়ে ফটোশুট করেন। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এবার বাংলাদেশি এক অভিনেতার পোশাকবিহীন ফটোশুটের খবর পাওয়া গেছে। রণবীরের শরীরে কাপড় না থাকলেও কৌশলে তিনি লজ্জাস্থান আড়াল করেছেন। এদিকে বাংলাদেশি অভিনেতা রশি জড়িয়ে সম্ভ্রম ঢেকেছেন। এই অভিনেতার নাম শ্রাবণ শাহ। গত শনিবার ফেইসবুকে তিনি রণবীরের মতো ফটোশুট করেছেন বলে স্ট্যাটাস দেন। শ্রাবণ শাহ বলেন, এক বছর আগেই আমি এই ফটোশুট করেছি কিন্তু প্রকাশ করতে পারিনি। কারণ এ ধরনের ছবি আমাদের এখানে ভালো চোখে গ্রহণ করার মতো না। বিভিন্ন দেশে শরীরের নিরীক্ষণধর্মী ফটোশুট হলেও আমাদের এখানে সেটা বিরল। শ্রাবণ শাহ বর্তমানে ‘জয় বাংলা’ সিনেমার শুটিং করছেন। এর আগে ‘আপন মানুষ’, ‘অশান্ত মেয়ে’, ‘দাবাং’সহ বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি স্টেজ শো করেন।