সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ক্যাটরিনা-ভিকিকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক :

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে হত্যার হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৫ জুলাই) মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি। এরইমধ্যে এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্ডিয়ান প্যানাল কোড সেকশন ৫০৬, ৩৫৪-ডি ধারায় মামলাটি দায়ের করেন ভিকি কৌশল। ইন্ডিয়া টুডেকে ভিকি কৌশল বলেনÑ‘অজ্ঞাত একজন ব্যক্তি ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। একইভাবে ক্যাটরিনাকেও হত্যার হুমকি দিয়েছে।’