সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

যে কারণে শোবিজ ছাড়েন সানা

অনলাইন ডেস্ক :

১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বলিউড অভিনেত্রী সানা খান জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই গেল বছরের ২০২০ সালের ২১ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। তারপর জীবন বদলে গেছে সানার। কেন নাম-যশ-অর্থ আর চাকচিক্যময় শোবিজ ছেড়ে হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছিলেন সানা খান? সে বিষয়ে মুখ খুলেছেন সাবেক এ অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার খবর, স¤প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা খান। সেখানে এ বিষয়ে কথা বলেন তিনি। ভিডিওতে সানা বলেছেন, নাম-যশ-অর্থ সব ছিল তাঁর। যা চেয়েছেন, সব কিছু করতে পেরেছেন। এত কিছু থাকার পরেও সব কিছুতে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলেন। সেটা হলো শান্তি। কোনও কিছুতেই যেন সানার হৃদয়ে শান্তি মিলছিল না। ‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ¦লন্ত কবরে জ¦লতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’ এরপর তিনি শোবিজ ছেড়ে দেন। ইসলামের পথে পা বাড়ান। সময়টা ২০১৯ সালের রমজান। ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চ‚ড়ান্ত পর্বে উঠেছিলেন। ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এরপর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নতুন জীবন শুরু হয় তাঁর। সেই জীবন যে সুন্দর যাচ্ছে, তা তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই টের পাবেন।