সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বিশেষ সম্মাননা পেলেন অক্ষয়

অনলাইন ডেস্ক :

‘খিলাড়ি’র হাতে এলো নতুন সম্মান। পেলেন ভারতের আয়কর দফতরের বিশেষ সম্মানফলক ও প্রশংসাপত্র। কারণ পর পর পাঁচবার সেরা করদাতা হয়েছেন তিনি। নাগরিক হিসেবে তার এই সততা ও নিষ্ঠার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। বর্তমানে টিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শুটে দেশের বাইরে আছেন অক্ষয়। তবে আয়কর দফতরের প্রশংসাপত্র গ্রহণ করেছেন তার প্রতিনিধি। ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, বলিউডে অক্ষয়ের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তার করা বিজ্ঞাপনের সংখ্যাও অনেক। সব মিলিয়ে তার আয়ও অনেক বেশি। আর তাই তার করও বেশি। অক্ষয় অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘স¤্রাট পৃথ্বীরাজ’। বিপরীতে মানুশি চিল্লার রয়েছেন। হাতে আছে একাধিক ছবি। তালিকায় রয়েছে ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ এবং ‘সেলফি’। ঝুলিতে রয়েছে ‘ওহ মাই গড ২’-ও। সূত্র: পিঙ্কভিলা