সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও একসঙ্গে প্রেমিক যুগল

অনলাইন ডেস্ক :

বলিউডের আলোচিত প্রেমিক জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গুঞ্জন উঠেছে লিভ টুগেদার করছেন তারা। বাস্তবের এই প্রেমিক যুগল ফের পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন ‘‘কিয়ারা-সিদ্ধর্থের এ সিনেমার নাম ‘অদল বদল’। প্রেমের গল্প হলেও সিনেমার কাহিনি রহস্যময়। পুনরায় জুটি বেঁধে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই যুগল।’’ আপাতত সিনেমাটির শুটিংয়ের জন্য লোকেশন খুঁজছেন নির্মাতারা। এটি প্রযোজনা করছেন সুনির ক্ষেত্রপাল। সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হলেও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এই জুটি। একসঙ্গে লাঞ্চ ডেটে, একে অপরের বাড়িতে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা। মাঝে তাদের ব্রেকআপের গুঞ্জনও উঠেছিল। তবে আবারো একসঙ্গে তারা।