সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিপাশা’র বেবি বাম্পের ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন থেকেই ‘জিসম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার (১৬ আগষ্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বিপাশা। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বেবি বাম্পের দুইটি ছবি প্রকাশ করেছেন বিপাশা। একটিতে দেখা যায়, স্বামী করণ সিং গ্রোভার বিপাশার বেবি বাম্পে হাত দিয়ে আছেন। অপরটিতে স্ত্রীর পেটে চুমু দিচ্ছেন করণ। নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা দিয়ে বিপাশা লিখেছেন, ‘একটা নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম, এরপর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে, তাই খুব শিগগির আমরা দুই থেকে তিন হব।’ এদিকে এই অভিনেত্রী সংবাদটি জানানোর পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন। নতুন অধ্যায়ের জন্য তাদের অভিনন্দন জানাচ্ছেন বিপাশা-করণের ভক্ত, সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।