সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নৌকায় নারী নিয়ে অশ্লীলতার অভিযোগে আটক ১৫

জেলা প্রতিনিধি, পাবনা :
বিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে দুই নারী, ১১ কিশোরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদেরকে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের নাজিম উদ্দিন (১৯), হাসু আহমেদ (২২), আজমত হোসেন (২৪), শাকিল আহমেদ (১৯), সোহেল হোসেন (২১), আব্দুল কাদের (১৯), সোহান হোসেন (১৯), রফিকুল ইসলাম (১৯), আলাউদ্দিন (১৯), গজারমারা গ্রামের শাকিল হোসেন (১৮), শাহনগর গ্রামের মধু ইসলাম (১৫), নাটোরের বড়গাছা মহল্লার নিসাবা বেগম কিরণ (২৪), নাটোরের গুড়পাড়ার আয়শা পারভীন (১৬), নৌকার মাঝি চাটমোহর উপজেলার করকোলা গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও তার সহকারী কুষ্টিয়ার ঠাকিমারার জহুরুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়,ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর নাটোর থেকে তিনজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে। এমন সংংবাদের ভিত্তিতে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীনের নির্দেশে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হান্ডিয়াল এলাকার পাকপাড়া কাটা গাঙ-এ অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১২ জন কিশোর,২ জন নারী ও নৌকার ২ জনকে আটক করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান ,গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমনের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা। এবারও এমন ঘটনা ঘটছে।