সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বিসিক শিল্প নগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে।

কারখানার মালিক মহসিন সরকার জানান, যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির কাঁচামাল ও মেশিনসহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ উপসহকারী পরিচালক আাজিজুর রহমান জানান, খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মেশিনারি থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

—ইউএনবি