সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

রাজধানীর মুগদার মান্দা এলাকায় শনিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে এক নারী খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত নার্গিস আক্তার (৩৪) নোয়াখালী জেলার রিকশাচালক রেজাউল হক (৪০) এর স্ত্রী।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, নার্গিস আক্তার ও তার স্বামী রেজাউল মুগদার উত্তর মান্দায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং তাদের তিন সন্তান গ্রামেই থাকে।শুক্রবার মধ্যরাতে তার এক সন্তান তাদের মাকে ফোন করে। কিন্তু তাকে ফোন না পাওয়ায় শনিবার সকালে এক আত্মীয় বাড়িতে এসে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে তিনি দরজা ভেঙে নার্গিসকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই বলেন,আমরা হত্যার তদন্ত করছি। তবে এর পেছনে পারিবারিক কলহ রয়েছে বলে আমরা সন্দেহ করছি।

—ইউএনবি