সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে রবিবার সকাল সোয়া ১০টার দিকে তাদের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্ট গার্ডের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।

নিহতরা হলেন, হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার। হোসেন ও আবছারের বাড়ি সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায় এবং আজিজুলের বাড়ি একই ইউনিয়নের মামুনপাড়ায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে তীরে ফেরে আরও তিনজন।

নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

—ইউএনবি