সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা লাইফ সাপোর্টে

করোনাভাইরাস মহামারি শুরুর পর ব্রিফিংয়ে এসে নিয়মিত সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে সারাদেশে পরিচিত মুখ হয়ে ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বর্তমানে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর হাসপাতালের (এনইউএসএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবির ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আহমেদুল কবির বলেন, ‘পেটে ব্যথা এবং হালকা জন্ডিসে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর তার প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তার স্বাস্থ্যগত উদ্বেগের জন্য তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।’

ফ্লোরা গত এক সপ্তাহ ধরে এনইউএসএইচ-এ চিকিৎসা নিচ্ছেন।

এর আগেও একই কারণে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

—ইউএনবি