সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হলিউডের কালজয়ী অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন আর নেই

অনলাইন ডেস্ক :

হলিউডের কালজয়ী সিনেমা ‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬)’ খ্যাত অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটোন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। গত বৃহস্পতিবার জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটোনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ ট্রেন স্টেশনে তার একটি দৃশ্য দর্শকমহলে খুব জনপ্রিয়তা পেয়েছিল। সেই দৃশ্যে তিনি সাদা গ্লভস পরে কী করে পপকর্ন খাবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন। ‘ইট’স আ ওয়ান্ডারফুল লাইফ’ ছাড়াও ভার্জিনিয়া প্যাটোন অভিনয় করেছিলেন থ্যাঙ্ক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) এবং দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) ছবিতে। সূত্র: হলিউড রিপোর্টার।