সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অনুদানের চেক নিলেন শাকিব খান

অনলাইন ডেস্ক :

সরকারি অনুদানে ‘মায়া’ শিরোনামের সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০২১-২২ অর্থবছরে এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন নায়ক। গত রোববার তথ্য মন্ত্রণালয়ে হাজির হয়ে অনুদানের অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন এই নায়ক। এ সময় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। নয় মাস প্রবাসজীবন শেষে ১৯ আগস্ট দেশে ফিরেছেন শাকিব খান। ‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। অনুদানপত্রে এই সিনেমার নির্মাতা হিসেবে তরুণ পরিচালক হিমেল আশরাফের নাম জানা গিয়েছিল। তবে নতুন খবর, এই সিনেমা পরিচালনা করছেন না হিমেল। ‘মায়া’ পরিচালনার জন্য এরইমধ্যে একাধিক পরিচালকের কাছে প্রস্তাব গেছে শাকিব খানের পক্ষে। প্রস্তাব পেয়েছেন এমন একাধিক পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এই প্রসঙ্গে শাকিব খান এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি। বলেছেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই সব জানাব। শুধু বলব সমৃদ্ধ কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।’