সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নতুন লুকে ঝড় তুললেন সানি লিওন

অনলাইন ডেস্ক :

বলিউডের সবচেয়ে মোহময়ী ও আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে সানি লিওন বরাবরই শীর্ষস্থান দখল করে আছেন। চলচ্চিত্র, মিউজিক ভিডিও, আইটেম সং- সব জায়গায় তিনি নিজেকে বর্ণিল রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের উপস্থিতি রাখেন এই তারকা। প্রায় সময় নিজের নিত্যনতুন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের দৃষ্টির মধ্যেই থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় আজও নিজের ব্যতিক্রমী কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন সানি, যা ইতোমধ্যে বেশ আলোড়ন তুলেছে। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে ছবিগুলো শেয়ার করেছেন তিনি। গাঢ় নীল রঙের ফিট জাম্পস্যুট পরা সেই ছবিগুলো বেশ সাড়া ফেলেছে। মুহূর্তের মধ্যেই হাজারো ভক্ত তাদের শুভেচ্ছা ও মন্তব্য জানিয়েছেন সানির পোস্টে। সানির এক অনুরাগী লিখেছেন, ‘অসাধারণ! অতুলনীয়!’ অপর একজন লিখেছেন, ‘আমার নারী পুলিশ, আমাকে গ্রেপ্তার করুন। ’বাংলাদেশ থেকেও একজন ভক্ত লিখেছেন, ‘সিলেট থেকে ভালোবাসা। ’ অনেক নারীভক্ত তাদের নিজেদের ছবিও শেয়ার করেছেন সেই পোস্টে। সামনে বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সানি লিওনের। আর রাধাকৃষ্ণানের পরিচালনায় ‘পাত্তা’, সুরিয়ার পরিচালনায় ‘গিন্না’, যুভানের পরিচালনায় ‘ও মাই ঘোস্ট’ মুক্তি পাবে এ বছরই।