সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রথমবারের মতো একসঙ্গে কার্তিক-রাশমিকা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তার সিনেমা মানেই বক্স অফিসে হিট। ‘ভুল ভুলাইয়া ২’ এর সাফল্য ছিল আকাশছোঁয়া। অন্যদিকে জাতীয় ক্র্যাশ বলা হয় দক্ষিণ অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। অবশেষে কার্তিক আরিয়ানের নায়িকাদের গ্যালারি বড় হতে যাচ্ছে। বলিউড হাঙ্গামাকে অভিনেতর ঘনিষ্ঠ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই সহশিল্পী সংকটে ভুগছেন আরিয়ান। তবে তিনি ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত। শিগগির তাদের একসঙ্গে দেখা যাবে। তবে এখনও ঠিক হয়নি সিনেমার নাম। কখন কবে শুটিং শুরু এখনও জানা যায়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে খবর পাওয়ায় যাবে বলে জানা গেছে। এইর মধ্যে এমন খবরে ভক্তদের মনে আনন্দের শেষ নেয়। ভক্তরা অধীর আগ্রহ নিয়ে জুটির অপেক্ষায়।