সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সিলেটে তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, শিশু সন্তান হাসপাতালে

সিলেট নগরীর বালুচরে তালাবদ্ধ ঘর থেকে ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে বালুচর ফোকাস-৩৬৪ নং বাসার তালা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘরের ভেতর থেকে ওই নারীর দুই বছর বয়সী এক শিশু সন্তানকে (মেয়ে) জীবিত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আফিয়া বেগম (৩১) গোয়াইনঘাট উপজেলার আজির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের পাঁচতলা বাসার নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। এসময় বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ তালা ভেঙে ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছি।

স্থানীদের বরাতে ওসি বলেন, লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তিনদিন আগে ওই নারীকে হত্যা করে ফেলে যায়। ওই অবস্থায় শিশুটি না খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল।

লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ঘটনা কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

—ইউএনবি