সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

সীতাকুণ্ডে লরির সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির সঙ্গে পিকআপের সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক আসাদুল ইসলামের (২৪) বাড়ি নেত্রকোণা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির একটি লরি কারখানা থেকে বের হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়াতে পরিবারে খবর দেয়া যায়নি। ঠিকানা জানার চেষ্টা চলছে।

এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে হাইওয়ে থানায় আনা হয়েছে বেলেও জানান তিনি।

—-ইউএনবি