সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

রাজধানীর উত্তরায় রবিবার ভোরে একটি লরি চাপায় একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত কাজী মাসুদ (৩৮) বাগেরহাটের কচুয়া উপজেলার কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী জানান, ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটি করার মাসুদকে দ্রুতগামী একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি