সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলা মানিককাডি এলাকার ভ্যানের যাত্রী ফজলুল হক (৬৩) ও সুমি আক্তার (৪০)।

বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী বলেন, বেলা পৌনে ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয় এবং অপর দু’জন আহত হয়।

আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সরে যায় তারা।

বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়েছে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

—ইউএনবি