সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অর্ধনগ্ন ফটোশুটে আবারও আলোচনায় কাজল

অনলাইন ডেস্ক :

অর্ধনগ্ন ফটোশুট নিয়ে ফের বিতর্কের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। প্রায় এক যুগ পর পুরোনো এই বিতর্ক সামনে এনেছেন কাজল নিজেই। এ ঘটনা ২০১১ সালের। একটি ম্যাগাজিনের জন্য করা কাজলের অর্ধনগ্ন ফটোশুটটি বিতর্ক সৃষ্টি করেছিল। ওই ম্যাগাজিনের প্রচ্ছনে ব্যবহার করা হয় ছবিটি। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছিলেন এই নায়িকা। আর এই ছবি প্রকাশ্যে আসার পর তৈরি হয় বিতর্ক। প্রায় এক যুগ পর সেই বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কাজল। হিন্দুস্তান টাইমসকে কাজল আগরওয়াল বলেন ‘এই ধরনের কোনো ফটোশুট আমি কখনো করিনি। প্রচারের জন্য ওই পত্রিকা আমার ছবিকে বিকৃত করেছিল।’ যদিও ওই পত্রিকা এক বিবৃতিতে দাবি করে, তারা কখনো কারো ছবি বিকৃত করেনি। ২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল। চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। গত ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হন তিনি। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। আপাতত সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।