সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

১০ বছর বয়সে ব্যবসায় শিল্পার ছেলে

অনলাইন ডেস্ক :

মাত্র ১০ বছর বয়েসে ব্যবসায় নামলো বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির পুত্র ভিয়ান। তাও আবার কাস্টমাইজড স্নিকার্সের ব্যবসা শুরু করেছে রাজ-শিল্পা দম্পতির এই পুত্র। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ তথ্য জানান শিল্পা শেঠি। ভিয়ান নিজের কোম্পানির নাম রেখেছে ভিআরকিকস। ৪ হাজার ৯৯৯ রুপি থেকে পাওয়া যাবে কাস্টমাইজড স্নিকার্স। তা জানিয়ে শিল্পা শেঠি বলেন ‘আমার ছেলে ভিয়ান রাজের প্রথম এবং আলাদা একটি বিজনেস ভেঞ্চার ভিআরকিকস। তার প্রতিষ্ঠান কাস্টমাইজড স্নিকার্স তৈরি করবে। ছোট বাচ্চাদের বড় স্বপ্নকে সবসময় উৎসাহ দেওয়া উচিত।’ এই ব্যবসার আইডিয়া থেকে শুরু করে এই ভিডিও তৈরি করা পর্যন্ত- সবকিছু করেছে ভিয়ান। ছেলের ভাবনা দেখে মুগ্ধ শিল্পা শেঠি। ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। ২০১২ সালে জন্ম হয় ভিয়ানের। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের এক কন্যা সন্তান। শিল্পা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিকম্মা’। অ্যাকশন-কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সাব্বির খান। গত ১৭ জুন মুক্তি পায় এটি। তা ছাড়াও অমিত সাধের সঙ্গে ‘সুখী’ সিনেমায় দেখা যাবে তাকে। তা ছাড়া রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটতে যাচ্ছে শিল্পার। কিছুদিন আগে এই ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে পা ভাঙেন শিল্পা।