সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘ঘাস ফড়িংয়ের বিকেল’ গানে পাপড়ি

অনলাইন ডেস্ক :

তরুণ কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। কাজী বিভাসের কথায় সুর করেছেন নাজির মাহামুদ, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গায়িকার ভাষ্য, ‘আধুনিক এবং ফোক দুই ট্র্যাকেই গান করতে চাই। দুটোতেই আমার ভালোলাগা আছে। আধুনিক গান করতে অনেক ভালোবাসি, আর ফোক গানটাও পছন্দ করি।’ ঈর্ষা পাপড়ি আরও বলেন, ‘পৃথিবীর সব গানেই কোনও না কোনও ম্যাসেজ থাকে। আমার গানেও তেমনটাই রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী গান আসছে পথশিশু, যৌনকর্মী এবং বৃদ্ধ ভিক্ষুক নিয়ে। গানগুলোর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসবে।’ ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ প্রকাশ পাবে শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।