সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বর্ষা-অনন্তর নতুন ছবি ‘কিল হিম’

অনলাইন ডেস্ক :

এবার অন্যের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিল। ছবিটির প্রযোজনা করবেন শাকিব খানের এক সময়ের ঘনিষ্ঠ প্রযোজক ইকবাল। অনন্ত জলিলের সঙ্গে নায়িকা হিসেবে বর্ষা-ই থাকছেন। ছবির নাম ‘কিল হিম’। ছবিটি পরিচালনাও করছেন মোহাম্মদ ইকবাল। বড় আয়োজনের একটি মহরতের মধ্যে দিয়ে ছবিটির বিস্তারিত জানানো হবে ৩ সেপ্টেম্বর। এ ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর। জানা গেছে, বড় আয়োজনের একটি ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, রাহুল ছাড়াও অনেক চমক থাকছে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্র থেকেও। এদিকে বিবৃতিতে অনন্ত জলিল বলেন, নিজের প্রযোজনায় আর সিনেমা বানাব না। আমার মনে হয় ওঁরা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখেন। তারা মনে করেন আমি ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু আমি কখনও মনে করিনি। অনন্ত জলিল আরও বলেন, চলচ্চিত্রের পাশে আমি যেভাবে ছিলাম, সেভাবে আর পাবে না আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাইরের সিনেমা করব। আমার ব্যানারের বাইরের সিনেমা করব। ইন্ডাস্ট্রির সিনেমা করব। প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি। আরো জানা গেছে, এ ছবির টানা শুটিং করবেন অনন্ত-বর্ষা। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘কিল হিম’। আগামী রোজার ঈদে ম্মুক্তি পাবে ছবিটি।