সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও অভিনয়ে যোগ দিলেন ফারিয়া

অনলাইন ডেস্ক :

দীর্ঘ দেড়মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বেশকিছুদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরপর সেমিস্টার ফাইনাল শুরু হয় সবকিছু মিলিয়ে অনেকদিন ধরেই লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই দেবী খ্যাত অভিনেত্রী। সোমবার (২৯ আগষ্ট) ‘দাফন’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন শবনম ফারিয়া। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারিয়া বলেন, ‘প্রায় দেড় মাস ধরে শুটিং থেকে দূরে ছিলাম। ঈদের কাজও করা হয়নি। শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না, কিছু জটিলতা ছিল সেসব থেকে আল্লাহর রহমতে এখন পরিত্রাণ পেয়েছি। ’শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে। ফারিয়া বলেন, ‘শারীরিক জটিলতা থেকে সুস্থ হলেও সেমিস্টার ফাইনাল ছিল। গত রোববার ফাইনাল শেষ হয়েছে। তাই অভিনয়ে ফিরলাম। সকলের দোয়া চাই। ’বর্তমানে দাফন নামে যে ওয়েব সিরিজটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফারিয়া সেটির নির্মাতা কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন রাজধানীর মিরপুর এলাকায় শুটিং হচ্ছে।