সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করলেন এমপি মোকাব্বির

জেলা প্রতিনিধি, সিলেট :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে ওসমানী নগর উপজেলার উসমানপুর, সাদিপুর, তাজপুর ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে ২য় দফায় ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে ওসমানীনগরীর ৩টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করেন সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
এসময় উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, দয়ামীর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ, উসমানপুর ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য আশিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শহিদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।