সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত ও কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন।

নিহত শাওনের (২১) বাবার নাম শাহেদ আলী। সে ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে। শাওন ওয়েল্ডিং ওয়ার্কশপেও কাজ করতেন।

শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছে কি-না তা এখনও জানা যায়নি।

তবে বিএনপি নেতাদের দাবি, শাওন পুলিশের গুলিতে মারা গেছেন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ‘সকাল ১০টা ৪৫ মিনিটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে আক্রমণ করলে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট নিক্ষেপ করে।

এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। বন্ধ হয়ে যায় সকল মার্কেট-বিপণিবিতান। যানবাহন চলাচল থেমে যায়।’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) চিকিৎসক নাজমুল হোসেন জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে।

—-ইউএনবি