সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৫

মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের খালপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে শহরের সেওতা এলাকা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে। এ সময় পুলিশ নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার সেলের আঘাতে বিএনপি’র ২৫ নেতাকর্মী আহত হয়।

পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। এছাড়া পরিবেশ শান্ত করতে শহরের অলিগলিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

—ইউএনবি