সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পুনরায় পিডিবির চেয়ারম্যান হলেন মাহবুবুর রহমান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পুনরায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হয়েছেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আইন অনুযায়ী প্রকৌশলী মো. মাহবুবুর রহমানকে তাঁর অবসর উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছরের জন্য পিডিবি’র চেয়ারম্যান (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে গত ৩১ জানুয়ারি প্রকৌশলী মো. মাহবুবুর রহমানকে পিডিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

১৯৬৩ সালের ১ সেপ্টেম্বর শরীয়তপুরে জন্মগ্রহণ করেন মাহবুবুর রহমান। ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। এরপর নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ১৯৯৫ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং (হাইড্রো-পাওয়ার) ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি নেয়ার পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের কোচি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিভিন্ন পেশাগত কোর্স সম্পন্ন করেন মাহবুব।