সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন করলেন আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জজকোর্ট প্রাঙ্গণে ‘এক আঙ্গুলের ইশারায়’ নাম করনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বরণে উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ বিচারক মুহম্মদ আলী আহসান, বিচারক আফিয়া বেগম, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন। বিজ্ঞ বিচারক, পাবলিক প্রসিকিউটর ও জেলার আইনজীবী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যে স্থানে ১৯৭১ সালে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে মৌলভীবাজারকে হানাদার মুক্ত ঘোষনা করেছেন মুক্তিযোদ্ধারা, সেই স্থানে জেলা পরিষদের অর্থায়নে ম্যূরালটি স্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, এই ম্যূরালটি দেখে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হবে।