সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

জামাল-সাবিনাদের সঙ্গে যুবারা

অনলাইন ডেস্ক :

চলতি সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবলের জন্য ব্যস্ত একটি মাস। এই মাসে জাতীয় পুরুষ, জাতীয় নারীসহ চারটি দলের রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা। সোমবার থেকে শুরু হয়ে এই ব্যস্ততা চলবে মাসব্যাপী। শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন দিয়ে। বয়সভিত্তিক এই সাফের টুর্নামেন্ট শুরু হচ্ছে সোমবার শ্রীলংকার রাজধানী কলম্বোয়। বাংলাদেশসহ ৬টি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে শ্রীলংকা ও মালদ্বীপের বিপক্ষে। ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভারত ও ভুটান। কিশোরদের সাফ শুরুর পরদিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্দা উঠছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের। সাতটি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভুটান ও শ্রীলংকা। নেপাল ও শ্রীলংকার টুর্নামেন্ট চলাকালীন বাহরাইনে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই। বাহরাইনে ‘বি’ গ্রুপের খেলা হবে ১০ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাতার, নেপাল, ভুটান ও স্বাগতিক বাহরাইন। যুবাদের ও সাবিনাদের অ্যাসাইনমেন্টের মাসে আছে জামাল ভূঁইয়াদেরও খেলা। সেপ্টেম্বরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর নেপাল গিয়ে হিমালয়ের দেশটির বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।