সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাবার বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্কের কারণেই এমন ঘটোনা ঘটছে

অনলাইন ডেস্ক :

টলিউড সিনেমা ও টিভি নাটকে জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র। দীর্ঘদিন ধরে টিভি সিরিয়ালে কাজ করছেন। টেলিভিশনের অনেক পরিচিত একটি নাম তিনি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ঘটে চলা ঘটনায় নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একের পর এক উঠতি মডেল বা অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় চিন্তিত তিনি। তবে এইজন্য তিনি দায়ী করছেন উঠতি অভিনেত্রীদের লাইফস্টাইলকেই। টাকার লোভে এমন কোনও কাজ নেই যে তাঁরা করছেন না, এমনটাই অভিযোগ করেছেন রূপাঞ্জনা। সোমবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে অর্পিতার প্রসঙ্গ টেনে বিস্ফোরক একটি পোস্ট লিখেছেন রূপাঞ্জনা। অভিযোগ করেছেন, গ্ল্যামার দুনিয়ায় এসে মাথা ঠিক রাখতে না পেরেই সুগার ড্যাডি ধরছে উঠতি অভিনেত্রী। আরামে জীবন কাটাতে মাত্র ১৬ থেকে ২০ বছরের মেয়েরাই এই ঘটনা ঘটাচ্ছে। টলিউডে এখন ‘সুগার ড্যাডি কালচার’ তৈরি হয়েছে, এমনটাই দাবি করেন এই অভিনেত্রী। টাকার লোভে বাবার বয়সী পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছে উঠতি অভিনেত্রীরা। ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতেই ‘সুগার বেবি’ হচ্ছে তাঁরা।টলিপাড়ার ভেতরের অন্ধকারময় জগতের কথা উল্লেখ করে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘এই ‘‘ফুড চেইন’’-এ যারা পড়তে চায়না তারা কি করবে? সেই মেয়েগুলো যারা মাথা তুলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাদের পাশে থাকবেন তো আপনারা?’ রূপাঞ্জনার সহকর্মী অভিনেত্রী রূপা ভট্টাচার্য এই পোস্টের মন্তব্যে লেখেন, এইসব মেয়েদের মায়েরাও এই ধরণের কাজে উৎসাহ দেয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি এর দ্বিতীয় ধরণও কম দেখি না। লোভ আর লাক্সারি এই বিষচক্র নাগপাশের মতো কখনো কখনো বেঁধে ফেলছে মেয়েটির সঙ্গে তাঁর পরিবারকেও। ’এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী শ্রুতি দাস নিজের মত প্রকাশ করে লেখেন, ‘আমি শেষ দুটো লাইনের ভুক্তভোগী এবং আমি পাশে কাকে পাবে, কিভাবে পাবো জানতে চাই। নিরুপায় এই প্রশ্নের উত্তর পাব কিনা জানি না। তবে ধন্যবাদ আমার সত্যিটা স্বীকার করবার একটা পরোক্ষ সুযোগ দেওয়ার জন্য’।