সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নাচের জন্য পোল্যান্ড যাচ্ছেন ইভানা

অনলাইন ডেস্ক :

নাচের জন্য পোল্যান্ড যাচ্ছেন অভিনেত্রী পারসা ইভানা। পাঁচদিনের সফরে আগামী ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পারসা ইভানা। ঠিক যে সময় ইভানা পোল্যান্ড যাচ্ছেন, ঠিক একই সময় তাঁর অভিনীত ব্যাচেলর পয়েন্ট নাটকেও নাচের অনুষ্ঠানে কক্সবাজার যাচ্ছেন। বিষয়টিকে বেশ মজার হিসেবেই উল্লেখ করলেন ইভানা। সোমবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পারসা ইভানা বলেন, ‘পোল্যান্ডে ১২তম লোক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে সৈয়দা শায়লা আহমেদ লিমা’র নেতৃত্বে ৯ সদস্যের একটি দল যাচ্ছি। বাংলাদেশ ছাড়াও সেখানে বিভিন্ন দেশ থেকে নৃত্যশিল্পী আসবে। সেখানে ভঙ্গিমা ড্যান্স থিয়েটারের একটি পরিবেশনা থাকবে। আর ব্যাচেলর পয়েন্টের এই পরবর্তী এপিসোডে আমি কক্সবাজার যাচ্ছি নাচের শো করতে, বেশ মজার এবং কাকতালীয়।পারসা ইভানাকে এই মুহূর্তে টেলিভিশন দর্শকরা চেনেন কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্টের ইভা হিসেবে। শুধু তাই না, ‘গুডবাজ’ ‘ব্যাডবাজ’ দিয়েও বিশালসংখ্যক মানুষের কাছে পৌঁছে যান ইভানা। তবে ইভানা একজন প্রতিভাবান শিল্পী। ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন ইভানা। নাচের জন্য কাতার ওমান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন পারসা ইভানা। এবারে ভঙ্গিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে ইউরোপের দেশটিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের নৃত্যশিল্পী সেখানে আসবে। প্রত্যেক দল নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করবে। গুডবাজ নাটকের শুটিংয়ের সময় কক্সবাজারে পারসা ইভানা বলেন, ‘উৎসব হলেও সেখানে থাকছে প্রতিযোগিতা বিভাগ। নৃত্যের পরিবেশনা দেখিয়ে পুরস্কার জেতার সুযোগ আছে। আমরা চেষ্টা করবো আমাদের উজ্জ্বল সংস্কৃতিকে প্রকাশ করার। আশা করছি প্রতিযোগিতায় আমরা ভালো করবো। ’ পাঁচদিনের সফর শেষে দেশে ফিরেই অভিনয়ে মনোযোগ দেবেন।