সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অবশেষে নতুন কমিটি পেলো সম্মিলিত সাংস্কৃতিক জোট

অনলাইন ডেস্ক :

দীর্ঘ প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সম্মেলন। এতে সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহকাম উল্লাহ। গত শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে হওয়া জাতীয় কাউন্সিলে নতুন এই নেতৃত্ব বাছাই করা হয়েছে। এদিন সংগঠনটির ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। ‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এটি উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে ৮ বছর পর অনুষ্ঠিত হলো। এর আগে সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে। এবারের সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আগের সভাপতি গোলাম কুদ্দুছ তার পদে বহাল রয়েছেন। তবে হাসান আরিফের মৃত্যুতে সাধারণ সম্পাদক হিসেবে আহকাম উল্লাহ নির্বাচিত হয়েছেন। তিনি এতদিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদ্য সাবেক সদস্য সচিব মো. আহকাম উল্লাহ্।