সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভিক্ষাবৃত্তির নেপথ্যের গল্প ‘দানব মানুষ’

অনলাইন ডেস্ক :

ভিক্ষাবৃত্তির নেপথ্যে নির্মমতার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘দানব মানুষ’। ফজলুল হক আকাশের রচনায় এটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। ‘দানব মানুষ’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রোবেনা রেজা জুঁই, শাহনা সুমি, নূরে আলম নয়ন, লিটন খন্দকার, সাজ্জাদ সাজু, উত্তম অধিকারী, তারিকুজ্জামান তপন প্রমুখ। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, বস্তির প্রভাবশালী বাসিন্দা আকবর। তার ব্যবসা শিশুর কোলে শিশু দিয়ে শহরের মোড়ে মোড়ে ভিক্ষা করানো! এ কারণে সে বস্তি থেকেই শিশু ভাড়া করে। ছোট শিশুকে ঘুমের বড়ি খাইয়ে বড় শিশুর কোলে দিয়ে ভিক্ষা করায়। প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলে এ কাজ। একদিন এক নতুন মোড়ের খোঁজ পায় আকবর। এই মোড়ে ভিক্ষা করানোর জন্য বস্তিতে একটি ছোট শিশু খুঁজতে থাকে সে। এই বস্তির আমেনার শিশু ছাড়া কোনো শিশু পায় না সে। এরপর গল্প এক করুণ পরিস্থিতির দিকে যায়। শনিবার রাত ৯টায় ‘দানব মানুষ’ বিটিভিতে প্রচার হবে।