সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক :

বলিউড সুপারস্টার শাহরুখ খান। সদ্য মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছিলেন। আর তাতেই বাজিমাত। এবার তার চরিত্রটি নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পরিকল্পনা জানালেন পরিচালক আয়ান মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় মোহন ভার্গব নামের এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তিনি ‘বানরাস্ত্র’-এর অধিকারী। তার চরিত্রটি ভক্তরা এতটাই পছন্দ করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখকে নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের দাবি জানান তারা। এবার ভক্তদের সেই ইচ্ছে পূরণের ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক। এ প্রসঙ্গে আয়ান মুখার্জি বলেছেন, ‘ভক্তরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯-এ যখন শাহরুখের দৃশ্যটির শুটিং হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি।’ গত ৯ সেপ্টেম্বর মুক্তির পর ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শক সমালোচকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বক্স অফিসে রীতিমতো তা-ব চালিয়ে যাচ্ছে সিনেমাটি। চার দিনে বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছে এটি। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। এতে কেন্দ্রীয় চরিতে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও অভিনয় করেছেনÑ অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।