সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর কানাডা থেকে দেশে ফেরত আসছে ৯৬৮ বাংলাদেশি নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায়
Skip to content

১৩ বছর পর ঢাকায় কবীর সুমন

অনলাইন ডেস্ক :

২০০৯ সালের অক্টোবরে শেষবার ঢাকায় এসেছিলেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। তারপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। বিরতি ভেঙে ফের ঢাকায় আসছেন এই শিল্পী। আগামী অক্টোবরে ঢাকায় আসবেন বরেণ্য এই সংগীত তারকা। ১৯৯২ সালে প্রকাশিত হয় কবীর সুমনের গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্তি উপলক্ষে ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই গান পরিবেশন করবেন কবীর সুমন। এর মধ্যে ১৫ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আবার আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে উঠবেন। ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে একটি গণমাধ্যমে কবীর সুমন বলেনÑ‘১৩ বছর পর ঢাকায় আসছি।’ অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইশতিয়াকুল ইসলাম খান বলেন, ‘সরকারি অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করেছি, আশা করছি শিগগির অনুমতি পেয়ে যাব।’ দর্শনীর বিনিময়ে টিকিট কেটে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি; তবে খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানানো হবে বলেও জানান ইশতিয়াকুল। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামের গানের অ্যালবাম প্রকাশের পর শ্রোতাপ্রিয়তার শীর্ষে চলে যান কবীর সুমন। জীবনমুখী বাংলা গানের প্রবর্তক হিসেবে তাকে দুই বাংলার শ্রোতারা সাদরে গ্রহণ করেন। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন।