সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবারই প্রথম ওয়েব সিরিজে আগুনের সঙ্গে মিথিলা

অনলাইন ডেস্ক :

বাংলা গানের জনপ্রিয় গায়ক খান আসিফুর রহমান আগুন যিনি ‘আগুন’ হিসেবে পরিচিত। গানের পাশাপাশি সিনেমা, নাটকে কাজ করে দর্শকের মন জয় করেছেন এ গায়ক। এবার তাকে প্রথমবার দেখা যাবে একটি ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে প্রথমবার খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আগুন। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। থাকবেন আরও কয়েকজন প্রিয়মুখ। থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বের ওয়েব সিরিজ হবে। বিষয়টি নিশ্চিত করে আগুন বলেন, ‘সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। তবে একটি ব্যতিক্রমী কাজ আমি করেছি, এটা জানাতে পারি। দেশীয় একটি ওটিটিতে দেখা যাবে সিরিজটি।’ খল চরিত্রে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। খুব এনজয় করেছি স্মার্ট খল চরিত্রটিতে কাজ করতে গিয়ে।’ এদিকে আগুন জানান, শিগগির আরও কিছু কাজ নিয়ে তিনি হাজির হবেন। থাকবে নতুন গানও।