সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আবিরের নায়িকা এবার ঢাকাই গায়িকা

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী সিঁথি সাহা গানের পাশাপাশি সরব টিভি অনুষ্ঠান সঞ্চালনায়। এবার কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বাঁধলেন তিনি। তবে কোনো সিনেমায় নয়, একটি গানের ভিডিওতে দর্শক তাদের রসায়ন দেখতে পাবেন। ‘বলো দুর্গা মা’ শিরোনামের বিশেষ এই গানে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের নন্দিত শিল্পী ঊষা উত্থুপ ও ঈশান। রাজীব দত্তের কথায় গানটির সুর করেছেন তুবাই রায়। এই গানের ভিডিওতে জুটি বেঁধেছেন আবির-সিঁথি। এটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।সিঁথি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানেই এ গানের দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সিঁথি সাহা বলেনÑ‘শুটিংয়ের সময়ে খুব নার্ভাস ছিলাম। দিদির (ঊষা) সঙ্গে গাওয়া, ভিডিওতে তার পাশে দাঁড়ানো। অন্যদিকে আবিরদার ভক্ত আমি। তার মতো তুখোড় অভিনেতার সঙ্গে অভিনয় করা সত্যি কঠিন ছিল।’আবিরের সঙ্গে শুটিং করতে খুব লজ্জা পাচ্ছিলেন সিঁথি। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘একটি দৃশ্যে আবিরদা আমার হাত ধরে টান দেন। অথচ আমি শক্ত হয়ে আছি! বুঝতে পেরে আবিরদা আমাকে ইজি করলেন। বোঝালেন, এটা অভিনয়- সত্যি নয়।’আবির-সিঁথি ছাড়াও গানটিতে অভিনয় করেছেন ঊষা উত্থুপ। বড় আয়োজনে গানটির শুটিং হয়েছে। আগামী পূজায় মুক্তি পাবে এটি।