সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ঢামেক হাসপাতালে আহত যুবদল কর্মীর মৃত্যু

বুধবার মুন্সীগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবদল কর্মী বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মো. শাওন (২০) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের বন্ধু নাহিদ খান জানান, শাওন একজন থ্রি-হুইলার চালক ও মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

গত বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির সমাবেশে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা মো. সামি বলেন, বিক্ষোভ সমাবেশে বাধা দিতে গেলে পুলিশ সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শাওন, জেলা বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন (৪০) এবং ছাত্রদল কর্মী মোহাম্মদ তারেক (২০) গুরুতর আহত হন। তাদেরকে বুধবার রাতে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

—-ইউএনবি