সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর ২টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক (এসআই) জাহেদ বলেন, দুপুরে লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি