সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

করতোয়ায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, এখনও নিখোঁজ ৪০

পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বোদা উপজেলা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। এর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম জানান, আজ সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরিরা নদীর বিভিন্ন স্থান থেকে ১০টি লাশ উদ্ধার করে।

নিহতদের মধ্যে কবিতা রানী (৫০) নামে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর ৯জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, নিহত ৪৬ জনের মধ্যে ১৯ জন নারী ও ১২ জন শিশু।

তিনি বলেন, তারা তাদের স্বজনদের কাছ থেকে নিখোঁজ ৪০ জনের তালিকা পেয়েছেন।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার তদন্তে ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রবিবার দুপুর আড়াইটার দিকে মহালয়া উপলক্ষে বধেশ্বর মন্দির থেকে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ফেরার সময় ট্রলারটি নদীর মাঝখানে ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই হিন্দু পুণ্যার্থী ছিল।

সেদিন নদী থেকে ২৫টি লাশ উদ্ধার করা হয় এবং অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চলছে।

—-ইউএনবি