সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

হাজারীবাগে বিএনপির সমাবেশ শুরুর আগেই আ. লীগের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিএনপির সমাবেশ শুরু হওয়ার আগেই হাজারীবাগের টালি অফিস রোডে এ সংঘর্ষ বাধে। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে সমাবেশ স্থলের দিকে যাচ্ছিল। মিছিলটি হাজারীবাগের টালি অফিস রোডে এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা হয় বলে শুনেছি। এ ঘটনায় বিএনপির দু-একজন আহত হয়ে থাকতে পারেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির দরকার নেই। লাঠি থাকলে শান্তি বিনষ্ট হতে পারে। সেজন্য আমরা সমাবেশে আসা লোকজনকে লাঠি সরিয়ে ফেলতে বলেছি। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের ৪ নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার ১৬টি স্থানে সমাবেশের অংশ হিসেবে সোমবার (২৬ সেপ্টেম্বর) হাজারীবাগে এই সমাবেশ হয়। এর আগে, ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে এ সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে সমাবেশ করতে না পেরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই সমাবেশ হয়।