সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি

অনলাইন ডেস্ক :

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেন বর্তমান সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্যতা। তবে এটাকে এখনই প্রেম বলা সমীচীন হবে না! এর কিছুদিন পরেই খবর রটে-পূজা চেরি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত চলচ্চিত্রের একজন প্রযোজক পূজা চেরিকে নেওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। সে যাত্রায় পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এবার একাধিক সূত্র বলছেন, ‘পূজা চেরি আমেরিকার ভিসা পেয়েছেন।’ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একাধিবার পূজার মুঠোফোন চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন।